নাটোর সদর উপজেলার বলাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেন্সিডিলসহ আলী আজগর ভলু(২৭) নামে ১মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ভলু নাটোর সদর উপজেলার একডালা বাবুর পুকুর পাড় এলাকার আনোয়ার হোসেন এর ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রেস ব্রিফিং এ র্যাব জানায়, শুক্রবার রাত ১১টার দিকে র্যাব-৫ রাজশাহী এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯০(নব্বই) বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপদগামী করছে মর্মে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/অমি