রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানে অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার এবং মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার ৫৯ জনের কাছ থেকে ১ হাজার ৪২৪ পিস ইয়াবা, ৪৭৩ গ্রাম ৯৮ পুরিয়া হেরোইন, ৫০ কেজি ৯৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা, ৫০ বোতল এস্কাফ ও ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর