গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপতালের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় এবং বাকী আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
বার্তা বাজার/অমি