গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দুজনই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা রাজশাহী জেলার বাসিন্দা।
শুক্রবার সকাল থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত দুইজনের বাড়ি রাজশাহীতে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।
বার্তা বাজার/অমি