বিশ্বব্যাপী করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ ৫০ হাজার।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৮৮৪ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৪৭ লাখ ৫০ হাজার ৪৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৬৫১ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৭৩০ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৫ হাজার ২৩৮ জন।
বার্তা বাজার/অমি