মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে রও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আরও জানান, ‘বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।
তিনি আরও জানান, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’
এএফপির ডাটাবেজ অনুযায়ী, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।
বার্তা বাজার/এসবি