ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার!

সাভার উপজেলার আশুলিয়ায় পরিত্যক্ত ডোবা থেকে কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার জনৈক খোকনের মালিকানাধীন পরিত্যক্ত ডোবা থেকে ওই নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এব্যাপারে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে ভাসমান অবস্থায় একটি ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকটির বয়স ১ দিন ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে তার কোন খোঁজ পাওয়া যায় নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিলন ফকির জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এঘটনায় ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর