মিডিয়ার ওপর ভর করে মিথ্যাচারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা অপরাজনীতি করছে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেন, বিএনপির কিছু লোককে সারাদিন কয়েকটি মিডিয়াতে দেখা যায়। মানুষের সঙ্গে তারা নেই। অথচ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৪ সেপ্টম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘মানব সেবার ব্রত নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে আওয়ামী লীগ। করোনাকালে মাঠে যখন কাউকে খুঁজে পাওয়া যায়নি, তখন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন। যারা হাসপাতালে যেতে পারেননি, তাদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটি করেছেন নেতাকর্মীরা।’
তিনি আরও বলেন, ‘৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর বাংলাদেশে তার আদর্শের নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন-নিপীড়ন করা হয়েছে। দলের জন্য যার ত্যাগ আছে, তাকে দলীয় পদ দিতে না পারলেও অন্তত সম্মান দিতে হবে।’
হানগর আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সভায় দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মহানগরের সাধারণ সম্পাদক মহিদুর রহমান শান্তসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসবি