ভৈরবে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে বাথরুমের বালতির পানিতে ডুবে রায়হান (২ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ব্রাক ব্যাংকের পিছনে বালুর মাঠের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

সে উপজেলার ভৈরবপুর গ্রামের ভাড়াটিয়া রং মিস্তী মো. নাজমুলের ছেলে। রায়হান তিন বোন এক ভাইয়ের মধ্যে ছোট ছিল।

শিশুর পরিবার জানায়, দুপুরে রায়হান খেলতে দিয়ে বাসার কাজ করছিলেন তার মা। এই ফাঁকে সে গোসল খানায় ঢুকে যায়। পরে সেখানে পানি ভরা বালতিতে ডুবে যায় সে। শিশু রায়হান খুঁজতে গিয়ে গোসলখানায় বালতি নিস্তেজভাবে দেখতে পেয়ে মা চিৎকার করলে আশপাশের লোকজন এসে উদ্ধার করে রায়হানকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বালতিতে ডুবে যায় রায়হান নামে এক শিশু মৃত্যু হয়েছে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর