ফরিদপুরে গণশুনানি অনুষ্ঠিত

ফরিদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আসলাম মোল্যা বলেছেন, ‘স্থানীয় সরকারের কার্যক্রম ও সেবামূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি বেশ সহায়ক।’

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

কার্যকর ও জবাবদিহিমূলক বিষয়ে স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় মো. আসলাম মোল্যা আরো বলেন, জনগণের কাঙ্খিত সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়ে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। সেক্ষেত্রে জনপ্রতিনিধিদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। ইউনিয়ন পরিষদে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং সকল কাজ দ্রুত সময়ে নিষ্পত্তি হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

এসময় গণশুনানিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও জনসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনার কথাও জানানো হয়।

শুনানিতে বিশেষ অতিথি ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী। এতে সভাপতিত্ব করেন, গোপালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরী বেগম।

গণশুনানিতে আরো বক্তব্য রাখেন, ইএএলজি প্রকল্পের কোর্ডিনেটর শরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, ইউপি সচিব ইউনুছ আজাদ, ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর প্রমুখ।

এতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ (মেম্বার) ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর