বার্তা বাজারে সংবাদ প্রকাশ: বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
“বেরোবিতে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে প্রবেশ করছে বহিরাগতরা” শিরোনামে গত রবিবার (১৯ সেপ্টেম্বর) বার্তা বাজারে সংবাদ প্রকাশের পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞাসহ কঠোর অবস্থান নিতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।
শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের ২নং গেটে বহিরাগত প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা,নিরাপত্তা দপ্তরের কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কনস্টেবল এবং আনসার সদস্যরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি মিলে।
এর আগে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে প্রবেশ করতে দেখা যায় বহিরাগতদের যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নিরাপত্তা শঙ্কা দেখা যেত।
এমন উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংংসা করে শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তায় চলমান কার্যক্রম স্থায়ীভাবে অব্যাহত থাকুক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বার্তা বাজারকে জানান, বর্তমান উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাসহ যেকোন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন,শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করতে সকলকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সাথে রেখে সহযোগিতা করার আহবান জানান।
এদিকে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার পর ক্যাম্পাসের গেট ফিরে এসে পার্কের মোড় সংলগ্ন টংয়ের চায়ের দোকানগুলোতে বহিরাগতদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
বার্তা বাজার/টি