বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে গরুর বাছুরকে কেন্দ্র করে গুলনাহার বিবিকে পিটিয়ে জখম করেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী৷ অভিযুক্ত ব্যক্তিরা হলেন, কালিশ গ্রামের মৃত মোজাহারের ছেলে আঃরহিম (৭০), আব্দুর রহিমের ছেলে কদের (৪০), আলামিন (৩০), তামিম (২৫) ও কাদেরের স্ত্রী শেফালী বিবি (৩৭)।
অভিযোগ সূত্রে জানা যায়,কালিশ গ্রামের গুলনাহার বিবির ছোট বাছুর সকালবেলা দৌড়াদৌড়ি করে অন্য বাড়ির কাদেরের খোলায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে গুলনাহারকে কাদের, আলামিন, তামিম,রহিম চুলের মুঠি ধরে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বিজরুল) ভর্তি করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
নাজমুল হাসান/বার্তা বাজার/টি