আলফাডাঙ্গায় নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী ও পুরুষের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আসলাম মোল্যা।
এসময় পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি