সরকার ও প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি: ইনু

সরকার ও প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় এক আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ইনু বলেন, বিএনপি তাদের পুরাতন সঙ্গী জামায়াত-জঙ্গিদের সঙ্গে নিয়ে অসাংবিধানিক সরকার আনার অস্বাভাবিক রাজনীতির পথে থেকেই নতুন করে জল ঘোলা করা শুরু করেছে। অন্যদিকে সরকার-প্রশাসনের চারিদিকে দুর্নীতির চোরাবালি তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী ও সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্র এবং বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার এবং প্রধানমন্ত্রীকে অবশ্যই বুঝতে হবে। দুর্নীতির সিন্ডিকেট আর বৈষম্য সম্পর্কে সরকার এবং প্রশাসন সতর্ক হবেন এবং তা মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করবেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর