ঢাকার কেরানীগঞ্জে আগ্নেয়অস্ত্রসহ অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ব্যক্তি হলো, মো. বিল্লাল (৩২)।
শুক্রবার (২৪ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার আনুমানিক রাত সোয়া ১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরাবাগ এলাকায় একটি অভিযান চালিয়ে আগ্নেয়অস্ত্রসহ অস্ত্রধারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩ টি কার্তুজ (গুলি) ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ ঢাকা-মাওয়া হাইওয়ে ও বাবুবাজার ব্রীজে ছিনতাই, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো । এছাড়া তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের ৫টি মামলা রয়েছে । এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/এসবি