কেরানীগঞ্জে ২০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

ঢাকার কেরানীগঞ্জে ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোঃ চাঁনমিয়া (৪০) ও মোঃ কালু মিয়া (২৩)।

শুক্রবার (২৪ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে বিশ লাখ টাকা মূল্যের দুইশত গ্রাম হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর