প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আর ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৩ জন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পাঠানো বিজ্ঞপ্তিমতে একদিনে নতুন মৃতদেরসহ দেশে করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৩৬৮ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩জন।২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ।
এর আগে ২৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৪ জন।
বার্তা বাজার/এসজে