বিয়ের দাবীতে তিন দিন অনশন: অবশেষে বিয়ে

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন শেষে প্রেমিক-প্রেমিকার বিয়ে হয়েছে।

তিন দিন প্রেমিকের বাড়িতে অনশন শেষে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে প্রেমিক হুমায়ুন মোল্যার বাড়িতে তার সাথে বিয়ে হয় তার প্রেমিকার। প্রেমিক হুমায়ুন মোল্য (২৫) চতুল ইউনিয়নের শুবদেপ নগরের মৃত জবেদ মোল্লার ছেলে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চতুল ইউনিয়নে দায়িত্বে থাকা নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান ‘বার্তা বাজার’কে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বরিশালের বানরীপারা বড়করপাকর গ্রামের বাসিন্দা হুমায়ুনের ওই প্রেমিকা প্রেমের টানে গত মঙ্গলবার বিকেলে হুমায়নের বাড়িতে বিয়ের দাবীতে এসে অনশন শুরু করে।

হুমায়ুনের প্রেমিকা জানান, তারা উভয় ঢাকায় একই সাথে গার্মেন্টসে চাকুরী করত। সে সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করেছে ঢাকাতে। হঠাৎ হুমায়ুন তাকে বাসায় রেখে পালিয়ে যায়। হুমায়ুনের প্রেমিকা তার ঠিকানা সংগ্রহ করে গত মঙ্গলবার তার বাড়িতে চলে আসে বিয়ের দাবীতে।

চতুল ইউনিয়নে দায়িত্ব থাকা নিকাহ রেজিস্ট্রার কারামত আলী খান বলেন, বিয়ের দাবীতে অনশন করা মেয়েটির বিয়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পড়িয়েছি। তাদের বিয়ের কাবিন নামায় ১ লক্ষ ২৫ হাজার টাকা দেনমহর লেখা হয়েছে। তারা দু’জনই বর্তমানে হুমায়ুনের নিজ বাড়ি শুবদেবনগর আছেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর