কাঠালবাড়ি চওড়া জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন

ফুলগাছ কাঠালবাড়ি চওড়া জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জুম’আ নামাজ শেষে মসজিদটির সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়।

লালমনিরহাট সদর উপজেলার ১নং ফুলগাছ গ্রামে অবস্থিত কাঁঠালবাড়ি চওড়া জামে মসজিদ। এতে মসজিদের জায়গার তুলনায় মুসল্লী বেশি হওয়ায় মসজিদটির সম্প্রসারণ করা জরুরি হয়ে পরে। তারই লক্ষ্যে আজ শুক্রবার জুমার নামাজ শেষে সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার ৫ বারের শ্রেষ্ঠ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মসজিদের সভাপতি জনাব আব্দার হোসেন, সাধারণ সম্পাদক আঃ মালেক এবং পরিচালনা কমিটি ও উন্নয়ন কমিটির সদস্য বৃন্দসহ সাধারণ মুসল্লীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে জনাব এ্যাডঃ মতিয়ার রহমান সকল মুসল্লীদের উদ্দেশ্যে নামাজ পড়া ও মসজিদের যত্ন নেয়ার জন্য গুরুত্বারোপ করেন।

এ সম্প্রসারিত মসজির কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় সারে চার লাখ টাকা। নির্মাণ কাজের উদ্বোধন শেষে সকলকে সাথে নিয়ে দোয়া করেন মসজিদের খতিব মোঃ আব্দুর রহমান।

মোঃ বাদশা মিয়া/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর