ধামইরহাটে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি প্রফেসর গোলাম রেজা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসমত আলী উপস্থিত ছিলেন।

এছাড়াও সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আইয়ুব হোসেন, উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, নওগাঁ সরকারী কলেজের অধ্যাপক মো. জাকির হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ওই সংগঠনের সভাপতি কৃষিবিদ মো. সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদকে স্বপদে বহাল রেখে ১০ জন উপদেষ্টাসহ ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর