শেরপুরে উৎসব মুখর পরিবেশে পুলিশ নিয়োগ বাছাই প্রক্রিয়া সম্পন্ন

তারিকুল ইসলাম,শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ৩ জুলাই বুধবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ উৎসব মুখর পরিবেশে শুরু হয় এবং সেই প্রাথমিক পর্যায়ে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ বছর সারাদেশের ন্যায় পুলিশ কনস্টেবল পদে নারী ও পুরুষ নিয়োগ শেরপুর জেলায় স্বচ্ছতা রাখতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। এদিকে শেরপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত যুব নারী ও যুবকদের নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে বাছাইকৃত চাকুরি প্রার্থীদের ৪ জুলাই বৃহস্পতিবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১০০ টাকা ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম’র মাধ্যমে সারাদেশের সকল জেলায় কোটা অনুযায়ী যোগ্য যুব নারী ও যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় নিয়োগ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করেছে শেরপুর জেলা পুলিশ।

অপরদিকে পুলিশ কন্সষ্টেবল নিয়োগের বিষয়ে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর কাছে জানতে চাইলে তিনি দেশবার্তা বিডি ডট কমকে বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ ক্ষেত্রে প্রাথমিক পর্যায় এবং নিয়োগ পরীক্ষা শেষে আগামী ৯ জুলাই চূড়ান্ত নিয়োগ অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর