চট্টগ্রামে চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার ৬

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এসময় চোর চক্রের কাছ থেকে ৭টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার।

নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর আরেফিন নগর এলাকা থেকে ২টি সিএনজি অটোরিকশা সহ নুরু নবী নামে চোরাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছিল বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর