নওগাঁর ধামইরহাটে ৩ হাজার ৬শত পঞ্চাশ টাকার জাল নোটসহ মো. আব্দুল মজিদ (৫৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফতেপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি পার্শ্ববতী পত্নীতলা উপজেলার পাটি আমলাই নামক গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন রাত ৯টায় উপজেলার ফতেপুর বাজারের এক দোকান থেকে চটপটি ক্রয় করেন আব্দুল মজিদ। পরে ওই দোকান মালিকের নিকট ক্রয়কৃত চটপটির দাম দিতে গিয়ে আসামি ১শত টাকার একটি জাল নোট দেন। ১শত টাকার নোটটি দোকান মালিকের কাছে সন্দেহ জনক হলেও আসামি জাল টাকাটি বৈধ টাকা বলে চালানোর চেষ্টা করেন।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আসামিকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৩হাজার ৬শত পঞ্চাশ টাকার জাল নোটসহ আসামি কে আটক করেন। এসময় আসামি দীর্ঘদিন জাল টাকার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে শুক্রবার জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি