যেসব জনপ্রতিনিধি মাদক ও সন্ত্রাসসহ নানা অপকর্মে জড়িত তাদের কাউকে আর দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন ।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার লক্ষ্য এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন। বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা
জনগণের পাশে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের অবস্থান মজবুত করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। তিনি দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে নেতাদের প্রতি আহ্বান জানান। যাদের মানুষ পছন্দ করে তাদেরকেই নেতা বানাতে হবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনীতি করে লুটপাটের জন্য। যারা নিজেদের নেত্রীর জন্য একটা কার্যকরী মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না ৷ বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায় ৷ তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।
বার্তা বাজার/এসজে