ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁওয়ের একটি ফ্যাক্টরিতে চোখে লাইট মারার জেরে এক সিকিউরিটি গার্ডের হাতে আরেক সিকিউরিটি গার্ড খুন হয়েছেন। অভিযুক্ত ঘাতকের নাম মাসুদ (৩৫)।
বুধবার (২২ সেপ্টম্বর) মধ্যরাতে ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে অবস্থিত একটি অটো মোটর্স লিমিটেড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত সাদে আব্বাস মীরের ছেলে নিহত মাসুদ। অভিযুক্ত ঘাতক একই জেলার দুর্গাপুর উপজেলার নয়াপাড়া গ্রামের স্বর্গীয় আগনেস সাংমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে ভালুকা পাড়াগাঁও গ্রামে অবস্থিত একটি অটো মোটর্স লিমিটেডের ভেতর সিকিউরিটি গার্ডের মাসুদ রাতের ডিউটি ত পৌনে ১২টার সময় অপরসিকিউরিটি গার্ড শিশির সাংমা (৫০) হঠাৎ মাসুদের চোখে লাইট মারে। এ নিয়ে দুজনের মাঝে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে শিশির সাংমা মাসুদকে মারাত্মকভাবে আহত করে পাশের একটি পানির গর্তে ফেলে দেয়। খোঁজ পেয়ে সহকর্মীরা মাসুদকে আশঙ্কাজনক অবস্থায় গর্ত থেকে তুলে ক্যান্টিনে নিয়ে গেলে তিনি মারা যান। পরে শিল্প পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে এবং আটককৃত শিশিরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শিল্প পুলিশের এসপি মিজানুর রহমান জানান, ‘ঘাতক শিশির ও নিহতের লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
বার্তা বাজার/এসবি