তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেক রহমান মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ ছেড়ে পালিয়েছিল বলেও তিনি তিনি জানান।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এই মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, সাহস থাকলে তারেককে দেশে ফিরিয়ে আনুন। বিএনপি নেতারা বলেছেন সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি।
এসময় মন্ত্রী জানতে চান, কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারকে রাজনীতি না করার শর্তে তিনি নিজেই দেশ থেকে পালিয়েছেন।
তিনি বলেন, রাজনীতি করতে হলে দেশের মাটিতেই করতে হবে। দেশের রাজনীতি টেমস নদীর ওপার থেকে ডাক দিলেই হবে না, তাতে দেশের জনগণ সাড়া দিবে না।
দেশ যখনই এগিয়ে যায় বিএনপি’র নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।
বার্তা বাজার/এসজে