শুরুর আবহে দেখে মনে হচ্ছিল ৩৮০ কিংবা ৪০০ অতিক্রম করবে ইংল্যান্ডের স্কোর।শেষ পর্যন্ত আর তা হলো কই!সত্যি বলতে কি ক্রিকেটের জম্ম দাতারা সবসময় প্রয়োজনের মুহুর্তে খেয় হারিয়ে ফেলেন।আজও তার ব্যাত্যয় ঘটেনি। ওপেনিং জুটিতে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো মিলে গড়েন ১৮:৪ ওভারে ১২৩ রান।সেই ইংল্যান্ড কিছুক্ষণ যেতে না যেতে তাসের ঘড়ের ন্যায় ভেঙে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার মোকাবেলা করে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের অ্যাকাউন্টে যোগ হয় ৩০৫ রান।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং করে ইংল্যান্ড। ৬১ বলে ৬০ রান করে কাটা পড়েন।আরেক ওপেনার জনি বেয়ারস্টো থামেন ৯৯ বলে ১০৬ রান করে।এরপর ইংলিশ শিবিরে বুথ চাপে।পথ হারাতে থাকে স্বাগতিকরা।এরপর দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ক্যাপ্টেন মরগান।যার সুবাধে তিন শ অতিক্রম করে ইংল্যান্ডের স্কোর।আর বাকিরা বলার মতো তেমন কিছু করতে পারেননি।
বার্তাবাজার/এএস