শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ দেওয়া যাবে না। দেখতে হবে, সে কেন উপস্থিত হলো না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কিন্তু কোনোভাবেই জোর করা যাবে না। কারণ, কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা বেগম কাজী ফাউন্ডেশনের উদ্যোগে স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এসব কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। আমরা অভিভাবকদের বলেছি, কোনো শিক্ষার্থীর বিন্দু পরিমাণ উপসর্গও যদি থাকে বা তার বাড়িতে কারও উপসর্গ থাকে, তাহলে শিক্ষার্থীকে স্কুলে পাঠানো যাবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে। তবে আশার কথা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ দেওয়া যাবে না। দেখতে হবে, সে কেন উপস্থিত হলো না। কিন্তু কোনোভাবেই জোর করা যাবে না। কারণ, কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর