ছেলেকে বাঁচাতে গিয়ে জীবন দিলেন মা

গাজীপুরের টঙ্গীতে ছেলেকে বাচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯ টার সময় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া বর্ণমালা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত তাহমিনা বেগম (৩৮) কুমিল্লা জেলার হোমনা থানার জয়পুর গ্রামের আওয়াল হোসেনের মেয়ে। সে বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন বর্ণমালা এলাকায় বসবাস করতো।

স্থানীয়রা জানায়, রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ ট্রেন চলে আসলে রেললাইনের উপর থেকে ছেলেকে সড়াতে গিয়ে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সা‌থে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাহমিনা বেগমের মৃত্যু হয়। ছেলে আরিফুল ইসলাম (৪) গুরুতর আহত হলে স্থানীয়রা সাথে সাথে তাকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হস্তান্তর করা হয়।

টঙ্গী রেলও‌য়ের ফা‌ড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ ব‌লেন, প‌রিবা‌রের আ‌বেদ‌নের ভি‌ত্তি‌তে বিনা ময়না তদ‌ন্তে লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর