কনস্টেবলের সাথে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল
নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধতনের ঔদার্য প্রকাশ পায়। স্রেফ হাত মেলানোর একটি ছবি।
একপাশে রয়েছেন বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), অন্যপাশে বাংলাদেশ পুলিশের কনস্টেবলবৃন্দ। কোভিড প্রটোকল মেনে হাত মেলাচ্ছেন তাঁরা! স্বয়ং আইজিপি পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের কনিষ্ঠতম সদস্যের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন!
এভাবে হাতে হাত লাগিয়ে বিদায় নেন তখন তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে। এই দৃশ্য তখন নেতৃত্ব ও মহত্বের অসামান্য ছবি হয়ে ওঠে।
এটি শুধু একটি ছবি নয়। এটি বাংলাদেশ পুলিশের পরিবর্তনের এক স্মারক। সময়ের সাথে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের এক প্রতিচ্ছবি।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গিয়েছিল পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে। দলটিতে ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
তিনিসহ দলটির সদস্যরা প্রকল্প কাজের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে অংশ নেন বৈঠকে। সেই বৈঠক শেষে অন্যদের সঙ্গে ঢাকায় ফিরছিলেন পুলিশের প্রধান। পথে প্রথমে তিনি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন। এরপর এগিয়ে গেলেন নবীন তিন পুলিশ কনস্টেবলের দিকে। তাঁদের সঙ্গে কথা বললেন; করলেন করোনাকালীন করমর্দন। সূত্র- ডিএমপি নিউজ।
বার্তা বাজার/এসজে