আসামি নেওয়ার গাড়িতে বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য মৃত্যুশয্যায়
নোয়াখালীর বেগমগঞ্জে আসামি নেওয়ার সময় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দুরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ দুই পুলিশ সদস্য হলেন, কনস্টেবল রাকেশ ও কনস্টেবল বেসান্ত। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, আজ সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ জন আসামি নিয়ে পুলিশ এসকর্ট পার্টি লক্ষ্মীপুর যাওয়ার পথে বেগমগঞ্জের কেন্দুরবাগ নামক এলাকায় আসামি এসকর্ট পার্টি বহনকারী হাইয়েস মাইক্রোতে এয়ার সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়।
এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য আগুনে ঝলসে যায়। আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তবে আসামিরা বর্তমানে বেগমগঞ্জ থানা হেফাজতে আছে।
বার্তা বাজার/এসজে