রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ সেপ্টেম্বর) সকল ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থাকা এলাকায অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯,৮০৭ পিস ইয়াবা, ১৪১ গ্রাম ৩৬ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর