গুলশান লেকে নৌ দুর্ঘটনা

রাজধানীর অভিজাত গুলশান লেকে নৌকা ডূবির ঘটনা ঘটেছে। যাত্রী পারাপারের সময় একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গুলশান ১ ও ২ এর মাঝামাঝি এলাকায় অবস্থিত লেকের অংশে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাফায়াত হোসেন গণমাধ্যমকে জানান, গুলশান থেকে নৌকায় চড়ে বেশ কয়েজন কড়াইল বস্তির দিকে যাচ্ছিলেন। লেকের মাঝামাঝি পৌঁছার পর আচমকা নৌকাটি ডুবে যায়।

তিনি জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নৌকার মাঝিকে উদ্ধার জীবিত উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকায় ৭-৮ জন লোক ছিল, তারা সবাই সাতরে ডাঙ্গাউ উঠেছেন। তবুও আমাদের ডুবুরিরা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর