চাঁদপুরের কচুয়ায় ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের ৩ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের প্রিন্সিপ্যাল মো. শহীদুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, ২০ সেপ্টেম্বর ওই কলেজের ৫০ জন শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করা হয়। বুধবার পাওয়া রিপোর্টে ৩ জন করোনা পজেটিভ শনাক্ত হন।
প্রিন্সিপ্যাল মো. শহীদুল ইসলাম জানান, বুধবার তিন শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদের কলেজে ডেকে এনে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। করোনা শনাক্ত শিক্ষার্থীদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, কলেজ ছাত্রীবাসে থাকতে ইচ্ছুক এমন ৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। ৪৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং উক্ত ৩ শিক্ষার্থীর রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এতে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।
প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজে প্রবেশ করানো হয়। কারো তাপমাত্রা একটু বেশি হলেই আমরা করোনা পরীক্ষার ব্যবস্থা নেই এবং স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।
বার্তা বাজার/এসজে