প্রধানমন্ত্রী ‘মুকুট মনি’ উপাধি পাওয়ায় কুবি ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার ও মুকুট মনি’ সম্মাননায় ভূষিত করায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হতে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি ইমরান হোসেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সভাপতি রাফিউল আলম দীপ্ত, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান পলাশ, এনায়েত উল্লাহ, খাইরুল বাশার সাকিব, ইমতিয়াজ শাহরিয়ার, আতিকুর রহমান হৃদয়, সালমানসহ বিভিন্ন হল ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ টেকসই উন্নয়ন (এসডিজি এর নবম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব ও পরামর্শের জন্য ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মনি’ হিসেবে আখ্যায়িত করেছে আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর