কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া পৌর সদরের মাষ্টার কলনি থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ করেন নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম আরিফ, এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মো মুর্শিদ মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী স্বপন, চরফরাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, পৌর যুবলীগ নেতা সানি, এগারসিন্দুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাশেম, সাধারণ সম্পাদক মোঃ রাজিব, বুরুদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন, চন্ডিপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ মফিজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তুফায়েল আহমেদ তুহিন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ হিমেল, নারান্দী ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মাছুম মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা সাবেক সাংসদ এডভোকেট সোহরাব উদ্দিন কে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নির্বাচিত করায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল কে হোসেন সহ জেলা আওয়ামী লীগের সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
হুমায়ুন কবির/বার্তা বাজার/অমি