চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মোচাইনগরে মায়ের উপর অভিমান করে গলাই ফাস দিয়ে সোহাগ (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহাগ আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে এবং মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের পড়াশোনা করতো।
পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে বাড়িতে খেলা করার সময় ফার্নিচারের কাচ ভেঙ্গে ফেলে শিশু সোহাগ। এ নিয়ে সোহাগের মা তাকে বকাঝকা করে। এতে মায়ের উপর অভিমান করে সকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়না নিয়ে আত্মহত্যার চেষ্টা চালাই সোহাগ।
এসময় তার মা ঘটনাটি দেখে ফেলে দ্রুত ঝুলন্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরিবারের নিকট থেকে জেনেছি শিশুটি গলাই ফাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাত ১০ টার দিকে শিশু সোহাগকে মৃত ঘোষনা করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুটি তার মায়ের সাথে নানী বাড়িতে যাওয়ার জন্য বাইনা করে। শিশুটিকে নানি বাড়িতে না নিয়ে যাওয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/অমি