দেশে মহামারি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৯ হাজার ৪২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চিকিৎসক আক্রান্ত হয়েছেন তিন হাজার ১১৮ জন, নার্স আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৮১ জন। আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন চার হাজার ২৪ জন।’
বার্তা বাজার/এসবি