পরিবারে বাল্যবিবাহ থাকলে ভিজিডি সহায়তা না দেওয়ার সুপারিশ

যদি কোনো পরিবারে বাল্যবিবাহ হয় তবে সে পরিবারে ভিজিডি সহায়তা না দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।

বুধবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

সভা শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বৈঠকে ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে বাল্যবিবাহ, অর্থাৎ ১৫-১৮ বছরের বিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে এ তালিকায় অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে চিঠি পাঠানোর জন্য সুপারিশ করেছে কমিটি।’

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. আবদুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর