পদ্মা সেতুর যে পাশ দিয়ে স্থায়ীয়ভাবে নৌযান চলাচল বন্ধ

পদ্মা সেতুর নিচের একাংশ দিয়ে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্দেশনায় বলা হয়েছে, ‘ফেরীসহ অন্যান্য নৌযানসমূহকে দুই প্রান্তের ১-৫ নম্বর এবং ৩৯-৪৯ নম্বর পিয়ারের মধ্যবর্তী স্প্যানসমূহ পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক স্বাক্ষরি ওই নির্দেশনায় সকল নৌ-যানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটর মেনে চলার অনুরোধ জানানো হয়।

নির্দেশনায় আরও বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য নৌযানসমূহকে পিয়ার নম্বর ১৪-১৫, বাংলাবাজার থেকে শিমুলিয়াগামী লঞ্চসহ অন্যান্য নৌযানসমূহকে পিয়ার নম্বর ১৭-১৮, শিমুলিয়া থেকে আরিচাগামী (উজানের দিক) নৌযানসমূহকে পিয়ার নম্বর ৬-৭ এবং আরিচা থেকে শিমুলিয়াগামী (ভাটির দিক) নৌযানসমূহকে পিয়ার নম্বর ৭-৮ এর মধাবর্তী স্প্যান দিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর