রায়পুরায় তুর্কি সরকারের শিক্ষা উপকরণ বিতরণ
নরসিংদীর রায়পুরা সিরাজনগর উম্মূলকূড়া ফাজিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে তুরস্ক সরকারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের এম্বাসাডার মোস্তফা উসমান তুরাইন।
বুধবার ( ২২ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার সিরাজনগর উম্মূলকূড়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুর্কিস কর্পোরেশন এন্ড কো অর্ডিনেশন এজেন্সির ( টিকা ) কো অর্ডিনেটর ড : ইসমাইল গোনদুগদো, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : আজগর হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: নুর সাখাওয়াত হোসেন, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুছ সাত্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইফতেখার হোসেন রাসেল, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি