পাকুন্দিয়ায় মেয়র প্রার্থীর মোটর সাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে পৌর সদরের ১ নং ওয়ার্ডের শ্রীরামদী কোল্ড স্টোর বাজার থেকে এ শোভা যাত্রা শুরু হয়। পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সদরের কোর্ট বিল্ডিং চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

এছাড়া তিনি পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ছিলেন।

তিনি ছাড়াও আরো চারজন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন। তারা হলেন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মোঃ বোরহান উদ্দিন, সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।

হুমায়ুন কবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর