জেলায় সদর উপজেলায় রেক্টিফাইড স্পিরিট বিক্রি ও সংরক্ষণের দায়ে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে অর্থ দন্ড সহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বহুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ। অভিযানে সহযোগীতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ তার টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বহুলী বাজার অবস্থিত তাসিন হোমিও ফার্মেসীতে রেক্টিফাইড স্পিরিট বিক্রি ও সংরক্ষণের দায়ে ডাঃ মো. আবু বকর সিদ্দিককে এক শত টাকা অর্থদন্ড এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় এ অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এম এ মালেক/বার্তা বাজার/টি