ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন তিনি!

গাজীপুরের পূবাইলের নয়ানী পাড়ায় ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার নাম স্বপন চন্দ্র দাস (৪২)।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে পূবাইল মেট্রোপলিটন থানার নয়ানী পাড়ায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানাগেছে, স্বপন চন্দ্র দাস তিন সন্তানের জনক। তিনি নয়ানী এলাকার নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে। পূবাইল বাজার কেন্দ্রীয় রাধামাধব মন্দির ও পূবাইল থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক এবং আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন স্বপন চন্দ্র।

ফেসবুক লাইভে দেখা যায়, স্বপন ফ্যানের উপরে থাকা সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তার পায়ের নিচে থাকা প্লাস্টিকের মোড়া সরিয়ে দিলে মুহূর্তেই তার দেহ নিস্তব্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তার আত্মহত্যার খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাড়ির ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, ‘ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে গিয়ে আত্মহত্যা করার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর