চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৭৫) নিহত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আলমডাঙ্গা রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে চিলহাটি থেকে ছেড়ে আসা খুলনার উদ্দেশ্যে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধের।

ট্রেন স্টেশনে ঢোকার আগে অজ্ঞাত ওই বৃদ্ধ আলমডাঙ্গা স্টেশনের রেললাইনের উপর দিয়ে হাটছিলেন। রুপসা ট্রেন আলমডাঙ্গা স্টেশনে পৌঁছালে ট্রেনের ধাক্কায় নিহত হন অজ্ঞাত ওই বৃদ্ধ।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, ট্রেনে কাঁটা পড়ে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হচ্ছে।

অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর