কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মুজিব (২২) নামক এক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, ২ বিজিবি ব্যাটালিয়ন। আটককৃত আসামি সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার সোনামিয়ার ছেলে।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার সোনামিয়ার বাড়ি হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামিয়ার বাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে পালানোর সময় মুজিবকে আটক করা হয়। পরে তার স্বীকারীক্তি মতে বাড়ির ফলস সিলিং থেকে ২ কেজি ‘ক্রিস্টাল মেথ’ আইস মাদক উদ্ধার করা হয়।
আইনী কার্যক্রম শেষে আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তা বাজার/টি