ইয়াবা বিক্রির সময় পুলিশ কনস্টেবল ধরা!

নোয়াখালীর জামতলা এলাকায় ইয়াবা বিক্রি করতে গিয়ে এক কনস্টেবলকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। তার নাম শহীদুল ইসলাম (২৬)।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

জানা গেছে, পুলিশ কনস্টেবল হিসেবে শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত আছে বলে পরিচয় দেন। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নোয়াখালী জেলা গোয়োন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০০ ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়।পরে তার দেওয়া খবর অনুযায়ী বিনোদপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের কবরস্থান থেকে আরও ২১৫০ ইয়াবা উদ্ধার করা হয়।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর