কর্ণফুলীতে সুইচ গেইটের পানি টপকে কৃষকের অর্ধ কোটি টাকা ক্ষতি!

চট্টগ্রামের কর্ণফুলীতে খালে সুইচ গেইটের পানি টপকে প্লাবিত হয়েছে তিনশর অধিক কৃষকের ফসলি জমি। উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বটতল ও আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকার কৃষকরা এ ক্ষতির সম্মুখীন হয়েছে।

অস্বাভাবিক জোয়ারের পানি ও গরুর খামারের বিষাক্ত বর্জ্যের এ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

বেড়িবাঁধের বিস্তীর্ণ এলাকা তিন-চার ফুট পানির নিচে তলিয়ে গেছে কৃষকদের ফসল। কোথাও কোথাও বিষাক্ত পানি জমে থেকে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রায় ৪০ লক্ষ টাকার।

স্লুইচ গেইটে দায়িত্বে থাকা জমির উদ্দিন বলেন, অস্বাভাবিক জোয়ারের পানি থাকলে গেইট খোলা সম্ভব হয় না। অতিরিক্ত জোয়ারের পানির কারণে কৃষকদের এ ক্ষতি হয়েছে। আমি তিন বছর ধরে এখানে বিনা বেতনে সুইচ গেইটে দায়িত্ব পালন করছি।

কৃষক কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফা কামাল জানান, অস্বাভাবিক জোয়ারের পানি অন্যদিকে গরুর খামারের বিষাক্ত বর্জ্য। বিষাক্ত বর্জ্য গুলো খালের পানিতে মিশে ঢুকছে কৃষকদের ক্ষেতে।

যেমনি করে খাল দূর্ষিত হচ্ছে তেমনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। এ বিষয়ে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’র বরাবরে একটি লিখিত অভিযোগ জানাব।

স্থানীয় বাসিন্দা ও বড়উঠান ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাহাদুর খান বলেন, স্লুইচ গেইটের পানি টপকে প্লাবিত হয়ে ৪০ লক্ষ টাকার ক্ষেত নষ্ট হয়েছে।

পটিয়া কৃষি কর্মকর্তা (কর্ণফুলী অতিরিক্ত দায়িত্ব) কল্পনা রহমান জানান, অস্বাভাবিক পানি ও খামারের বিষাক্ত বর্জ্যের কৃষকদের ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

সুমন শাহ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর