বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নুরুল আলম মিনা মুকুল নামে এক ইউপি চেয়ারমানের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। তিনি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারমান। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যক গুনগ্রাহী তিনি রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মো. নুরুল আলম মিনা মুকুল বুধবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৪০মিনিটে তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি