করোনায় একদিনে বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আর ৩৬ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৭৬ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পাঠানো বিজ্ঞপ্তিমতে একদিনে নতুন মৃতদেরসহ দেশে করোনায় মোট মারা গেলেন ২৭ হাজার ৩১৩ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬জন। এসময় পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ।

এর আগে মঙ্গলবার দেশে করোনায় মারা যান ২৬ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৬২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর